মতলব উত্তরে
বেগম খালেদা জিয়ার আত্নার মাগফিরাতের কামনায় দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মতলব উত্তরে শুক্রবার (৯ জানুয়ারী) বিকালে ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়নের ১নং ওয়াড বিএনপির আয়োজনে উওর নাউরী সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ নং ওয়ার্ড বিএনপির সাভেক সভাপতি মো আলফাজ উদ্দিন সরকারে সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল আজিজ ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণত সম্পাদক ইলিয়াস আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আব্বায়ক ফয়সাল আহমেদ সুহেল, ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান কিরণ, উপজেলা বিএনপির সাবেক সদস্য জাহাঙ্গীর সরকার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন প্রধান, ১১ নং ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল হুদা ফায়েজি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদ নাসির উদ্দিন মৃধা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ ফয়েজ আহমেদ। মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।























