ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর-২ আসনে যাচাইয়ে

জামায়াত–ইসলামী আন্দোলন’সহ ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

আল -আমিন, মতলব, চাঁদপুর

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৬ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে এবং ১ জন প্রত্যাহার।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় চাঁদপুর জেলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী নাসিমা নাজনীন সরকারের মনোনয়ন ঋণ খেলাপি হওয়ায় (যমুনা ব্যাংক) অবৈধ ঘোষণা করা হয়। স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদার মনোনয়ন বাতিল করা হয় প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে।
বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী ফয়েজুন্নুর আখন রাসেলের মনোনয়ন হলফনামায় স্বাক্ষর না থাকায় অবৈধ ঘোষণা করা হয়। একই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মানছুর আহমেদ সাকী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবদুল মোবিনের মনোনয়নপত্রও বাতিল করা হয়।
এছাড়া এবি পার্টির প্রার্থী রাশিদা আক্তার মিতুর মনোনয়ন হলফনামায় শনাক্তকারীর স্বাক্ষর না থাকায় অবৈধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে, গণঅধিকার পরিষদের প্রার্থী বি এম গোলাপ হোসেন, নাগরিক ঐক্যের মো. এনামুল হক, জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া, এলডিপির বিল্লাল হোসেন মিয়াজী এবং বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, তারা নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের মনোনয়ন বৈধ প্রমাণের চেষ্টা চালাবেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী এম এ শুককুর পাটোয়ারী ইতোমধ্যে তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে চাঁদপুর-২ আসনে বর্তমানে মোট ৫ জন প্রার্থী বৈধভাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। আগামী নির্ধারিত সময়সূচি অনুযায়ী আপিল ও প্রত্যাহার প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন প্রশাসন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৪০:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
৯৭ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481