ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি থেকে নমিনেশন না পেয়ে

দলের প্রতি কোনো কষ্ট বা ক্ষোভ নেই: রুমিন ফারহানা

রোজ খবর ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার মনোনয়নপত্রকে বৈধ বলে ঘোষণা করেন। উল্লেখ্য রুমিন ফারহানাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে সম্প্রতি বিএনপির সকল পদ থেকে অবহ্যতি দেওয়া হয়েছে।

এদিন এ আসনে দাখিল করা মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্রই যাচাই-বাছাইয়ে বৈধ হিসেবে বিবেচিত হয়। বিএনপি থেকে বহিষ্কৃত হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিযোগিতায় থাকছেন রুমিন ফারহানা।

মনোনয়ন বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, দল থেকে মনোনয়ন না পাওয়ায় তার মনে কোনো কষ্ট বা ক্ষোভ নেই। দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে বলেন, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা অনেক সময় তার বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার তুলনায় বড় ছিল। এরপরও তিনি সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, ২০১৮ সালের সংসদে ২০১৯ সাল থেকে যোগ দিয়ে তিনি যে ভূমিকা রেখেছেন, তা সবার জানা। দল যখন ২০২২ সালের ডিসেম্বরে তাকে পদত্যাগ করতে বলেছিল, তখন কোনো দ্বিধা ছাড়াই তিনি তা মেনে নেন। দল যদি নতুন নেতৃত্বকে এগিয়ে আনতে চায়, সেটিকেও তিনি স্বাগত জানান বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, নিজের রাজনৈতিক পথচলা তিনি অব্যাহত রাখবেন।

নির্বাচন পরিস্থিতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, কিছু এলাকায় তার নেতাকর্মীদের হুমকি দিয়ে মামলা দেওয়ার কথা বলা হচ্ছে। এমন কোনো ঘটনা ঘটলে তিনি প্রশাসনকে অবহিত করবেন বলে জানান। তিনি বলেন, নির্বাচনে প্রভাব ফেলে বা নেতাকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত করে—এমন কিছু হলে তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
১৪০ বার পড়া হয়েছে