ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনইআইআর চালুর প্রতিবাদ

বিটিআরসি কার্যালয়ে মোবাইল ফোন ব্যবসায়ীদের হামলা

নিজস্ব সংবাদ :

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে মোবাইল সংক্ষুব্ধ ফোন ব্যবসায়ীরা হঠাৎ করে বিটিআরসি কার্যালয় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপসহ ভাঙচুর চালায়। শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ভাঙচুর করছে বিক্ষোভকারীরা। হঠাৎ এমন আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছেন বিটিআরসির কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন মোবাইল ব্যবসায়ীরা। বিকেল ৪টার দিকে এই ভাঙচুর শুরু হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলছেন, ‘ওরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে। ইটপটকেল ছুঁড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।’

হামলায় বিটিআরসির মসজিদের কাঁচ ভেঙে যায়। এমন সময় সেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা নামাজ পড়ছিলেন। তবে তাৎক্ষণিক কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা আমাদেরকে বলেন, ‘হঠাৎ করে ভাঙচুর শুরু হয়েছে। রাস্তা থেকে কয়েকশ বিক্ষোভকারী অবস্থান নিয়ে ভবনে ইটপাটকেল ছুড়ছে। এতে ভবনের বিভিন্ন কাঁচ ভেঙে গেছে। ছুটি হওয়ার পরেও আমরা কেউ বের হতে পারছি না।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
১২২ বার পড়া হয়েছে