ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের শোক

আল আমিন, মতলব(চাঁদপুর) প্রতিনিধি

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে এক শোক বার্তায় মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক বলেন, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য তথা সাংবাদিকরা শোকাহত। আমরা প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে শোকাবহ পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
শোক বার্তায় প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করেন। দেশে গণতান্ত্রিক আন্দোলনে তিনি অনন্য অবদান রাখেন। বিএনপির মতো বড়ো একটি রাজনৈতিক দলকে তিনি সুনিপুণ যোগ্যতায় নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন।
তার আন্দোলন সংগ্রাম ও নেতৃত্ব গুণ তাকে রাজনৈতিক অঙ্গনে আপসহীন নেতার মর্যাদায় আসীন করেন। গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে বাংলাদেশের আজকের ক্রান্তিকালে দেশ আন্তর্জাতিকভাবে সমাদৃত এক নেতাকে হারালো

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
৯১ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481