ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে মনোনয়ন পত্র জমা দিলেন জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

রোজ খবর ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে মনোনয়ন পত্র জমা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। আজ দুপুর ১২’০০ টায় তিনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নীলফামারী জনাব নায়িরুজ্জামানের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সাথে ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমীর, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুস সাত্তার, জলঢাকা উপজেলা আমীর জনাব মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা নায়েবে আমীর জনাব আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাছান। এর আগে নেতৃবৃন্দ জামায়াতের জেলা কার্যালয় আল হেলাল একাডেমীতে সংক্ষিপ্ত সমাবেশ ও উপস্থিত নেতাকর্মীদের নিয়ে আবেগঘন মুনাজাত করেন।

জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও এ সময় মাওলানা সালাফীর সাথে ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন (চরমোনাই) এর জলঢাকা উপজেলা সভাপতি জনাব আমজাদ হোসেন সরকার , জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র নীলফামারী জেলা যুগ্ম সমন্বয়ক মোহাইমেনুল হক সানা, জলঢাকা উপজেলা এনসিপি’র মুখ্য সংগঠক রেজাউল করিম রাজু সহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়ে নেতৃবৃন্দ সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জলঢাকা জনাব জায়িদ ইমরুল মোজাক্কিনের কার্যালয়েও মনোনয়নপত্রের আরেক কপি জমা দিয়েছেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মীকে জলঢাকা উপজেলা চত্বরে অবস্থান করতে দেখা যায়। মাওলানা ওবায়দুল্লাহ সালাফী উপস্থিত সহস্রাধিক নেতাকর্মীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এর আগে জাতীয় পার্টির প্রার্থী জনাব রোহান চৌধুরী উপজেলা নির্বাহী অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন বলে জানা গেছে।

উল্লেখ্য যে, গত ২৮ ডিসেম্বরে বিএনপির মনোনিত প্রার্থী জনাব আলহাজ্ব সৈয়দ আলী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জনাব নায়িরুজ্জামানের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
৭২ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481