ঢাকা-৮ আসনে এনসিপির হয়ে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসন থেকে প্রার্থী হতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী । আর এই ঢাকা-৮ আসনেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি প্রার্থী ছিলেন। তিনি সম্প্রতি দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। পাটোয়ারী সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানে অন্যতম সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এর আগে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করার জন্য এনসিপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তিনি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিপ্লবের লক্ষ্য ও নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জনগণের সামনে তুলে ধরতে চান, এমনটাই জানিয়েছে দলের সূত্র।
এছাড়া, ঢাকা-৮ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও প্রতিদ্বন্দ্বিতা করবেন।





















