ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্সের ভয়াবহ সংঘর্ষে নিহত ৩

রোজ খবর ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ভাই-বোনসহ মোট তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স এবং বিপরীত দিক থেকে (ভাঙ্গা থেকে খুলনাগামী) আসা একটি দ্রুতগতির ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন—যশোর জেলার কেশবপুর উপজেলার চালতীবাড়ি গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) ও তার বোন বিউটি বেগম (৩০)। অপর নিহত ব্যক্তি হলেন একই জেলার মনিরামপুর থানার রাজগঞ্জ গ্রামের রহমতউল্লাহর ছেলে নিশান (২৩)।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান জানান, “সকালে ঘন কুয়াশা বা অন্য কোনো কারণে এই মুখোমুখি সংঘর্ষ হতে পারে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ এবং আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।”

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

রোজ খবর..

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:১২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১৩০ বার পড়া হয়েছে