ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

রোজ খবর ডেস্ক

দেশে ফেরার পর এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তিনি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শায়িত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। একই সঙ্গে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারও জিয়ারত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা পৌনে ১১টার দিকে গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। বেলা ১১টা ১৫ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছান। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ শরিফ ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এরপর তিনি পাশেই শায়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।

এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

কবর জিয়ারত শেষে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন অফিসের উদ্দেশে রওনা হন।

এদিকে, তার আজকের কর্মসূচীতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে যাওয়ার কথা ছিল। তবে খোঁজ নিয়ে জানা যায়, পঙ্গু হাসপাতালে বর্তমানে জুলাই অভ্যুত্থানে আহত কোনো রোগী চিকিৎসাধীন নেই। এ কারণে শেষ মুহূর্তে ওই কর্মসূচিটি বাতিল করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:৫৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
৫৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481