ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের আকাশে লিবিয়ার সেনাপ্রধানের বিমান নিখোঁজ

রোজ খবর ডেস্ক

লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদদাদকে বহনকারী একটি বিমান তুরস্কের আকাশসীমায় হঠাতই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আঙ্কারা থেকে লিবিয়ার ত্রিপোলি যাওয়ার পথে এই উদ্বেগজনক ঘটনা ঘটে। রাডার থেকে অদৃশ্য হওয়ার ঠিক আগে বিমানটি জরুরি অবতরণের বার্তা পাঠিয়েছিল বলে নিশ্চিত করেছে তুরস্ক।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, ফ্যালকন-৫০ মডেলের ব্যবসায়িক জেটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে আঙ্কারা থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর, রাত ৮টা ৫২ মিনিটে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

তুর্কি কর্তৃপক্ষ জানায়, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটি আঙ্কারার হায়মানা জেলা এলাকায় জরুরি অবতরণের জন্য একটি অনুরোধ পাঠিয়েছিল। কিন্তু এরপর আর কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তুর্কি সম্প্রচার মাধ্যমের ফুটেজে ওই এলাকায় একটি আলোর ঝলকানি দেখা গেছে বলে দাবি করা হয়েছে, যা বড় কোনো দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে। তবে বিমানটি বিধ্বস্ত হয়েছে কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি তুর্কি কর্মকর্তারা।

ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, এই ঘটনার পর আঙ্কারা এসেনবোবা বিমানবন্দর থেকে অন্যান্য ফ্লাইট সরিয়ে নেওয়া হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার সেনাপ্রধান এই সপ্তাহে আঙ্কারা সফরে এসে তুর্কি সেনাপ্রধান ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। লিবিয়ান কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:৪৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
১০৯ বার পড়া হয়েছে