ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে – এম এ কাইয়ুম

বাদল চৌধুরী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা এখনও নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি বলেন, দেশের জনগণকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং চোখ-কান খোলা রেখে চলতে হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর রামপুরা মৌলভীরটেক এলাকাবাসীর উদ্যোগে বি এন পি চেয়ারপার্সন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে এ কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি
অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী ধর্মের লেবাস ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ইসলামের নাম ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। জনগণকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে, যাতে কেউ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভ্রান্তি ছড়াতে না পারে।

তিনি আরও বলেন, একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে ধর্মীয় জ্ঞান ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, “ধর্ম মানুষকে সৎ পথে চলতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শক্তি জোগায়। তাই আগামীর বাংলাদেশ গড়তে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে।

আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরে ঢাকা-১১ আসনের মাটি ও গণমানুষের নেতা ড.এম এ কাইয়ুম বলেন, ঢাকা-১১ আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলা হবে আমার প্রধান অগ্রাধিকার।এই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাস মানুষের জীবনকে বিপর্যস্ত করে রেখেছে। আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললে আগামীর ঢাকা-১১ হবে নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য।

বিএনপির এই নেতা বলেন, বিগত সময়ে নির্বাচনে জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না। ভোটকেন্দ্রে যেতে পারেনি সাধারণ মানুষ। আমরা চাই এমন একটি নির্বাচন, যেখানে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে, নিজের পছন্দের প্রার্থী বেছে নিতে পারবে। তিনি আরও বলেন ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে একটি সুন্দর সমাজ গড়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৫৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
৫৭ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481