ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জমিয়তকে ৪ আসন দিল বিএনপি, সমঝোতা চূড়ান্ত

রোজ খবর ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করেছে বিএনপি। দীর্ঘ আলোচনার পর জোটের অন্যতম শরিক এই দলটিকে ৪টি সংসদীয় আসন ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়তের সঙ্গে নির্বাচনি সমঝোতার ভিত্তিতে নির্ধারিত ৪টি আসনে বিএনপি কোনো দলীয় প্রার্থী দেবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে এই আসনগুলোতে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

জমিয়তকে দেওয়া ৪টি আসন ও প্রার্থীরা হলেন:
১. নীলফামারী-১: মঞ্জুরুল ইসলাম আফেন্দী (জমিয়ত মহাসচিব)।
২. নারায়ণগঞ্জ-৪: মনির হোসাইন কাসেমী।
৩. সিলেট-৫: মাওলানা উবায়দুল্লাহ ফারুক (জমিয়ত সভাপতি)।
৪. ব্রাহ্মণবাড়িয়া-২: জুনায়েদ আল হাবিব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “এটি একটি পারস্পরিক সমঝোতা। এই ৪টি আসন ছাড়া সারা দেশে অন্য কোনো আসনে জমিয়ত তাদের প্রার্থী দেবে না। একইভাবে এই নির্দিষ্ট আসনগুলোতে বিএনপির কোনো প্রার্থী থাকবে না।”

দলীয় সূত্রে জানা গেছে, সমঝোতা আলোচনায় জমিয়ত প্রথমে ৫টি আসনের দাবি জানিয়েছিল। বিএনপি প্রাথমিকভাবে ৩টি আসন ছাড়তে রাজি হয়। পরবর্তীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপারিশ ও হস্তক্ষেপে আরও একটি আসন বাড়িয়ে মোট ৪টি আসনে সমঝোতা চূড়ান্ত করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমদ এবং জমিয়তের পক্ষে সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
১০৫ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481