ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুখবর পেলেন ফরিদপুর বিএনপির ৭ নেতা

রোজ খবর ডেস্ক

ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী ও মধুখালী উপজেলা) রাজনীতিতে স্বস্তি ফিরেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত বিএনপির সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে জেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের দলে ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেছ আলী ইছা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন জানান, ফরিদপুর-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দলের স্থানীয় পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হলো:
১. রাফিউল আলম মিন্টু: বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান।
২. মো. আরিফুল ইসলাম: মধুখালী উপজেলা বিএনপির সদস্য।
৩. আব্দুল মালেক নান্নু: রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি।
৪. মো. আজাদ খান: জাহাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি।
৫. মো. আবু জাফর সরদার: রায়পুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
৬. মো. কাজী সিরাজুল ইসলাম: ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
৭. আবু বক্কর ছিদ্দিক: নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
৬৫ বার পড়া হয়েছে