ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি এই বিষয়ে সংসদে একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক (কৌশলগত) চ্যালেঞ্জ তৈরি করেছে।

শেখ হাসিনা ও ঢাকার পরিস্থিতি দিল্লির জন্য ‘সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ’: ভারতীয় সংসদীয় কমিটির রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

 ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ভারতে অবস্থান এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি। কমিটির মতে, ঢাকার বর্তমান অবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি দিল্লির জন্য ‘সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ’ হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভারতীয় কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি দেশটির সংসদে ‘ফিউচার অব ইন্ডিয়া-বাংলাদেশ রিলেশনশিপ’ (ভারত-বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ) শীর্ষক একটি রিপোর্ট পেশ করে।

রিপোর্টে যা বলা হয়েছে: বিবিসি বাংলার প্রতিবেদনে জানানো হয়, সংসদীয় কমিটির ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি সরাসরি বিশৃঙ্খলা বা নৈরাজ্যের দিকে না গেলেও, তা মোকাবিলার জন্য ভারতকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রতিবেশী দেশটির বিষয়ে ভারতের কৌশলগত অবস্থান পুনর্মূল্যায়ন করার সুপারিশও করেছে কমিটি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাংলাদেশ ইতিমধ্যে ভারতকে অনুরোধ জানিয়েছে। এ প্রসঙ্গে রিপোর্টে বলা হয়, ভারতে শেখ হাসিনার অবস্থানকে ‘মানবিকতার দৃষ্টিভঙ্গি’ থেকে দেখা হচ্ছে। তবে একইসাথে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে নজর দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

শশী থারুরের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে বাংলাদেশে ‘মৌলবাদী শক্তি’র পুনরুত্থান এবং ঢাকায় চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাবের বিষয়েও ইঙ্গিত দেওয়া হয়েছে। দুই দেশের সম্পর্কের বর্তমান টানাপোড়েনের মধ্যে এই রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:২০:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
৫৬ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481