ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশের’ ডাক

রোজ খবর ডেস্ক

জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সারা দেশে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতা। ডাকসু ভিপি সাদিক কায়েম এই কর্মসূচির ডাক দিয়ে আজ বিকেলে রাজধানীর শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’ সফল করার আহ্বান জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, “ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের সেনানী শহীদ শরিফ ওসমান বিন হাদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিপ্লবী সংগ্রাম জারি রাখতে ছাত্র-জনতা মাঠে থাকবে।”

আজকের কর্মসূচি:

  1. সারাদেশে দোয়া: শুক্রবার জুমার নামাজের পর দেশের সকল মসজিদে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

  2. শাহবাগে সমাবেশ: আজ বিকাল ২টা ৩০ মিনিটে রাজধানীর শাহবাগে (যাকে আন্দোলনকারীরা ‘শহীদ হাদি চত্বর’ ঘোষণা করেছেন) ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

সাদিক কায়েম দেশের আপামর ছাত্র-জনতাকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “ওসমান হাদির রক্তের আমানত রক্ষায় এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি। তার মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশে উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:১৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
৪৮ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481