ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারী নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-৮ এলাকায় আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালুর কথা জানান তিনি। এর মাধ্যমে স্ট্রিট হ্যারাসমেন্ট ও অনাকাঙ্ক্ষিত স্পর্শ প্রতিরোধ করা সম্ভব হবে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি একটি উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা বলা হয়েছে, যাতে মানুষ নিরাপদে হাঁটাচলা ও সাইকেল ব্যবহারের সুযোগ পান।

ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা মডেল মেঘনা আলমের, দিলেন উন্নয়নমূলক প্রতিশ্রুতি

রোজ খবর ডেস্ক

ছবিটি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন নাকি কোনো রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন—সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেননি।

ফেসবুক পোস্টে মেঘনা আলম জানান, তিনি ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে রাজনীতিতে এগিয়ে এসেছেন। পোস্টে উল্লেখ করা হয়, কেবল ফাঁপা প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত ও আন্তর্জাতিক মানের নেতৃত্বের প্রয়োজন রয়েছে, যা সমাজ ও রাষ্ট্রের প্রকৃত রূপান্তর ঘটাতে সক্ষম।

এছাড়া জনস্বার্থে স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম, গোসল ও ব্রেস্টফিডিং সুবিধা, শিশুদের ডায়াপার পরিবর্তনের জায়গা এবং কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালুর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এতে বস্তিবাসী থেকে শুরু করে সাধারণ পথচারী ও পার্কে হাঁটতে বের হওয়া মানুষ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয়।

মেঘনা আলম এমপি নির্বাচিত হলে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা পূরণ, পরিচ্ছন্ন জীবনযাপন নিশ্চিত করা এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
১২৯ বার পড়া হয়েছে