ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বন্ডি বিচ হামলায় ভারত-ইসরায়েলি মিডিয়ার মিথ্যাচার ফাঁস

রোজ খবর ডেস্ক

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে বন্দুক হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও ইসরায়েল-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর ভয়াবহ মিথ্যাচার ও অপপ্রচারের চিত্র সামনে এসেছে। অস্ট্রেলিয়ান ফাইন্যান্সিয়াল রিভিউ (এএফআর)-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এই দুই দেশের মিডিয়া প্রকৃত ঘটনা আড়াল করে ইসলামবিদ্বেষী ভুয়া তথ্য ছড়িয়েছে। এমনকি হামলার প্রকৃত নায়ক এক মুসলিম যুবক হলেও তাকে আড়াল করে প্রচার করা হয়েছে এক কাল্পনিক চরিত্রের নাম।

এএফআরের প্রতিবেদনে বলা হয়, বন্ডি বিচে হামলার পরপরই ভারতীয় ও ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়াতে শুরু করে।

হামলাকারীদের মোকাবিলা করতে গিয়ে নিজের জীবন বাজি রেখেছিলেন সাদারল্যান্ড শায়ারের বাসিন্দা আহমেদ আল আহমেদ। এই সাহসী মুসলিম যুবক সন্ত্রাসীদের বাধা দিতে গিয়ে দুবার গুলিবিদ্ধ হন। অথচ ভারতীয় ও ইসরায়েলি মিডিয়া তাকে এড়িয়ে ‘এডওয়ার্ড ক্র্যাবট্রি’ নামে এক কাল্পনিক ব্যক্তিকে নায়ক হিসেবে প্রচার করতে থাকে। তাদের দাবি ছিল, এই এডওয়ার্ডই হামলাকারীকে নিরস্ত্র করেছেন, যা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই অপপ্রচারে প্রভাবশালী ব্যক্তিরাও জড়িয়ে পড়েন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রাথমিকভাবে ভুল তথ্য শেয়ার করে দাবি করেন, একজন ইহুদি পথচারী এই ঘটনার নায়ক। এছাড়া সিডনিতে বসবাসরত পাকিস্তানি নাগরিক নাভিদ আকরামের প্রত্যক্ষদর্শী বিবরণকেও ভারতীয় ও ইসরায়েলি মিডিয়া বিকৃতভাবে উপস্থাপন করে জনমত ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে।

বিশেষজ্ঞরা বলছেন, এআই-নির্ভর কন্টেন্ট ও যাচাইহীন তথ্য কীভাবে মুহূর্তের মধ্যে সত্যকে ধামাচাপা দিতে পারে, এই ঘটনা তারই প্রমাণ। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভুল তথ্য বিশেষজ্ঞ ড. অ্যান ক্রুগার বলেন, “সত্য তথ্যের অভাব থাকলে সেই শূন্যস্থান যা খুশি তাই দিয়ে পূরণ করা হয় এবং মিথ্যা তথ্য বাস্তবের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে।”

পর্যবেক্ষকদের মতে, সত্যকে আড়াল করে ইসলামবিদ্বেষী মনোভাব উসকে দিতেই এই সংঘবদ্ধ অপপ্রচার চালানো হয়েছে।

রোজ খবর….

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:৪১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
৯১ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481