ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রোজ খবর ডেস্ক

রাজধানীর হাজারীবাগের জিগাতলা কাঁচাবাজার সংলগ্ন একটি ছাত্রীনিবাস থেকে জান্নাত আরা রুমী নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ছাত্রীনিবাসের কক্ষ থেকে রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “নিহত শিক্ষার্থী ওই এলাকায় থাকাকালীন এনসিপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।”

মৃত্যুর কারণ সম্পর্কে ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুমী আত্মহত্যা করেছেন। পারিবারিকভাবে তিনি মানসিক চাপে ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
৬৭ বার পড়া হয়েছে