ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে ওসমান হাদির সর্বশেষ অবস্থা

রোজ খবর ডেস্ক

সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছে তার সংগঠন। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, হাদির শরীরের অন্যান্য অঙ্গ সক্রিয় থাকলেও মস্তিষ্কের (ব্রেন) সঙ্গে শরীরের সংযোগ স্থাপনের জন্য জটিল অপারেশনের প্রয়োজন, যার জন্য তার শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল হওয়ার অপেক্ষা করা হচ্ছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে হাদির চিকিৎসার সর্বশেষ আপডেট প্রকাশ করে।

সেখানে বলা হয়েছে, “স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড—যে কোনো জায়গায় হতে পারে।”

হাদির বর্তমান শারীরিক জটিলতা সম্পর্কে পোস্টে উল্লেখ করা হয়, “ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর আর ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে।”

হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়েছে। তারা মহান আল্লাহর কাছে তার হায়াতে তাইয়েবাহ কামনা করেছেন।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন এলাকায় জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় আঘাত পান ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এবং সরকারি তত্ত্বাবধানে সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০১:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৪৯ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481