ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শুটার ফয়সালে সহযোগী কবির গ্রেফতার

রোজ খবর ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে আটক করা হয়। এদিকে গোয়েন্দা সূত্রে জানা গেছে, মূল হামলাকারী ফয়সাল ও তার সঙ্গী ইতিমধ্যেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছে।

র‍্যাব জানায়, সোমবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় অভিযান চালিয়ে কবিরকে গ্রেফতার করা হয়। কবিরের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানার বড় বিঘাই গ্রামে, যা মূল অভিযুক্ত ফয়সালেরও গ্রামের বাড়ি। কবির ফয়সালের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

একটি বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, হাদিকে গুলি করার পরপরই শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে শুটার ফয়সাল ও বাইক চালক আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়।
পালানোর রুট সম্পর্কে জানা যায়, ঘটনার পর তারা প্রথমে একটি প্রাইভেটকারে মিরপুর থেকে আশুলিয়া এবং পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে প্রবেশ করে। সেখানে গাড়ি পরিবর্তন করে অন্য একটি প্রাইভেটকারে হালুয়াঘাটের ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় মোটরসাইকেলে করে তাদের ভুটিয়াপাড়া সীমান্তে নেওয়া হয় এবং সীমান্ত পার করে দেওয়া হয়। ওপারে তাদের রিসিভ করার জন্য লোক প্রস্তুত ছিল।

এদিকে, এ ঘটনায় ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তার লিমার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অপরাধীদের পারাপারে সহায়তাকারী ফিলিপ স্নালের দুই সহযোগীকে আটক করেছে বিজিবি।

গত শুক্রবার বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে শরিফ ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় সরকারি খরচে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোজ খবর…

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:১৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
৯৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481