ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিসিটিভি ফুটেজ ও বিআরটিএ রেকর্ড অনুযায়ী হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-ল-৫৪-৬৩৭৫। ডিএমপির তথ্য অনুযায়ী, মোটরসাইকেলের মালিক হিসেবে মো. আব্দুল হান্নান শনাক্ত হয়েছেন। বাইকটি ইতিমধ্যেই জব্দ করা হয়েছে।

হাদিকে হত্যাচেষ্টা: বাইকের মালিক তিন দিনের রিমান্ডে

রোজ খবর ডেস্ক

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আদালত।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে হাজির করা হয়। পল্টন থানার উপপরিদর্শক সামিম হাসান প্রথমে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে চারটি কারণ উল্লেখ করে সাত দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিসিটিভি ফুটেজ ও বিআরটিএ রেকর্ড অনুযায়ী হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-ল-৫৪-৬৩৭৫। ডিএমপির তথ্য অনুযায়ী, মোটরসাইকেলের মালিক হিসেবে মো. আব্দুল হান্নান শনাক্ত হয়েছেন। বাইকটি ইতিমধ্যেই জব্দ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, হামলার ঘটনায় দুই সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে—আলমগীর শেখ ও ফয়সাল মাসুদ। তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে এবং ইমিগ্রেশন তথ্য অনুযায়ী তারা দেশত্যাগ করেননি। ডিএমপির ধারনা, তারা দেশেই অবস্থান করছেন।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৪ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
৯৮ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481