মায়ের স্মৃতি ও ভালোবাসায় আবেগঘন আয়োজন, সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত, কোরআন খতম ও দোয়া মাহফিলে সাংবাদিক-সুধীজনের অংশগ্রহণ
রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার, গজারিয়া (মুন্সীগঞ্জ):
মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, শ্রদ্ধা ও স্মৃতির বন্ধন কখনো সময়ের ব্যবধানে ম্লান হয় না। পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরও মায়ের স্মৃতি প্রতিটি সন্তানের হৃদয়ে অমলিন হয়ে থাকে। সেই ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে গজারিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
শুক্রবার (১৩ নভেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলায় পারিবারিক বাড়িতে দিনব্যাপী কোরআন খতম, কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশে আয়োজিত এসব কর্মসূচিতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে মরহুমা পানোয়ারা বেগমের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বাড়ি ও স্থানীয় মাদ্রাসায় দিনব্যাপী পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়। বাদ জুমা তেতৈতলা পূর্বপাড়া জামে মসজিদ এবং পারিবারিক বাড়িতে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শতাধিক নারীর উপস্থিতিতে তবারক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন, সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ সায়মন সাহা দাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ মোল্লা, দপ্তর সম্পাদক আলামিন, কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম শামীম, আরিফুর রহমান সাগর ও ওসমান গনি। এছাড়া সাংবাদিক রাজু আহমেদ, রাসেল সরকারসহ প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বাদ আসর তেতৈতলা আল-আমিন মাদ্রাসায় কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাওলানা ফয়েজ উল্লাহ। এ সময় মরহুমা পানোয়ারা বেগমের রুহের মাগফিরাত, কবরের আজাব থেকে মুক্তি এবং জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ নভেম্বর সাংবাদিক আজিজুল হক পার্থের মা পানোয়ারা বেগম ইন্তেকাল করেন। তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে আয়োজিত ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
মায়ের মৃত্যু সন্তানের জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে। সেই শূন্যতা পূরণ হওয়ার নয়; তবে দোয়া, স্মরণ ও মানবিক ভালোবাসার মধ্য দিয়ে প্রিয়জনকে হৃদয়ে বাঁচিয়ে রাখা যায়। সাংবাদিক আজিজুল হক পার্থের পরিবারের এ আয়োজনেও ফুটে উঠেছে মায়ের প্রতি সন্তানের গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও আত্মিক বন্ধনের এক আবেগঘন প্রকাশ।
















