ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবনিযুক্ত তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে বরণ কর্মকর্তাদের

নিজস্ব সংবাদ :

নবনিযুক্ত তথ্যমন্ত্রী আন্দালিব রহমানকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শুভেচ্ছা
ঢাকা, রোববার, ২৩ আগস্ট ২০২৬: নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধানরা। রোববার ঢাকায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তারা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং উপদেষ্টা ডা. জাহেদুর রহমান উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা নবনিযুক্ত মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন। তারা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গণমাধ্যম ও তথ্য খাতের বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
নবনিযুক্ত মন্ত্রী আন্দালিব রহমানকে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধিদপ্তরগুলোর পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তথ্য ও সম্প্রচার খাতকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, সরকারি তথ্য জনগণের কাছে দ্রুত ও নির্ভুলভাবে পৌঁছে দেওয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত মন্ত্রীর নেতৃত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের গণমাধ্যম ও তথ্য খাতের উন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: পিআইডি

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৪৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
১ বার পড়া হয়েছে