ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুই ঘণ্টার মাথায় যুদ্ধবিরতি লঙ্ঘন—পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান

রোজখবর ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানের ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লাভান তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার সকাল ১০টার দিকে বিস্ফোরণ ঘটে। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করেছে।

হামলার পরপরই নিরাপত্তা ও অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কর্মকর্তারা জানিয়েছেন, সময়মতো কর্মীদের সরিয়ে নেওয়ার কারণে কোনো প্রাণহানি ঘটেনি। তেল সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে বলে নিশ্চিত করেছেন তারা এবং নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে, গণপরিবহন ব্যবহার করতে ও জ্বালানি সাশ্রয় করতে অনুরোধ জানানো হয়েছে।

প্রতিবাদ হিসেবে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, লাভান দ্বীপে হামলার এক ঘণ্টার মধ্যেই পাল্টা অভিযান শুরু হয়। যদিও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখনও স্পষ্ট নয়, তবে ঘটনাটি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে এসেছে।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। কিন্তু মাত্র দুই ঘণ্টার মাথায় এই হামলার ঘটনা সংঘটিত হওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন সঙ্কট সৃষ্টি হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, হামলা ও পাল্টা প্রতিক্রিয়ার ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা পরিস্থিতি দীর্ঘমেয়াদি প্রভাবিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
২৮ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481