ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধ ও উত্তেজনার মাঝে হরমুজ প্রণালিতে সীমিত চলাচল অনুমোদন ইরানের

রোজখবর ডেস্ক

হরমুজ প্রণালি ব্যবহার করে সীমিত পরিসরে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটির বন্দরগুলোতে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (৪ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানায়, বর্তমানে ওমান উপসাগর-এ অবস্থানরত এবং ইরানের বন্দরগামী জাহাজগুলো নির্দিষ্ট নিরাপত্তা প্রোটোকল মেনে এই প্রণালি অতিক্রম করতে পারবে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়। উল্লেখ্য, বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই কৌশলগত জলপথ দিয়েই পরিচালিত হয়।

তবে নতুন এই সিদ্ধান্তে প্রণালিটি পুরোপুরি উন্মুক্ত করা হয়নি। কেবল খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি পণ্যবাহী জাহাজকেই কঠোর নিয়ম মেনে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহ চেইন স্বাভাবিক রাখতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি ও পণ্য সরবরাহ নিয়ে যখন আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই ইরানের এই আংশিক উন্মুক্তকরণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
৮ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481