ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড: এক মাসে ৩৭৫ কোটি ডলার

রোজখবর ডেস্ক

ঢাকা: দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড গড়েছে প্রবাসীরা। মার্চ মাসে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার। এটি স্বাধীনতার পর একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির তুলনায় মার্চে ৭৩ কোটি ৫০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে। গত বছরের একই মাসের তুলনায় ৪৬ কোটি ডলার বেশি।

চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২,৫৫০ কোটি ৪০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৯০ শতাংশ বৃদ্ধি। ব্যাংক কর্মকর্তারা বলছেন, বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী হয়েছে।

প্রবাসীরা দেশের অর্থনীতি সচল রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশেষজ্ঞরা বলছেন, রেমিট্যান্স বৃদ্ধি দেশের অর্থনীতিকে আরও সুসংহত করছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
৫৫ বার পড়া হয়েছে