ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বৃক্ষরোপণে বড় উদ্যোগ, সবুজ নগরী গড়ার ডাক এমপি মান্নানের

রোজখবর ডেস্ক

সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জকে একটি আধুনিক ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। এ লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সঠিক সংরক্ষণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম এবং উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আহসান মজুমদার। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সড়ক বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ ১০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে সড়কের দুই পাশে পর্যায়ক্রমে এ বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং সবুজায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ কর্মসূচি বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
২২ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481