ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জমি বিরোধে এমপি প্রার্থী বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

নিজস্ব সংবাদ :

ফরিদপুরের বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতের নাম হুমায়ুন কবির মিন্টু (৫৫)।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের চতুল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি ডা. গোলাম কবীরের সঙ্গে তার ছোট ভাই মিন্টুর দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে জমির গাছ কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে গোলাম কবীর বাড়ি থেকে শর্টগান এনে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মিন্টু।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বড় ভাই ছোট ভাইকে গুলি করে পালানোর চেষ্টা করছেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

নিহতের স্বজনরা জানান, সামান্য গাছ কাটাকে কেন্দ্র করে এমন হত্যাকাণ্ড তারা কল্পনাও করেননি।

চিকিৎসকরা জানান, মিন্টুর বুকে ও কোমরে গুলি লেগেছিল এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত গোলাম কবীরকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে শর্টগান জব্দ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
৫০ বার পড়া হয়েছে