ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই

নিজস্ব সংবাদ :

বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ, বিশিষ্ট অভিনেতা শামস সুমন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা মঞ্চ, ছোট পর্দা ও বড় পর্দায় সমান দক্ষতায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তাকে টেলিভিশন নাটকে খুব একটা দেখা যায়নি।

অভিনয়ের পাশাপাশি তিনি ‘রেডিও ভূমি’-এর স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্মজীবনের শুরুতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর সঙ্গে যুক্ত ছিলেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে— মন জানেনা মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২) প্রভৃতি।

অভিনয়ে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে স্বপ্নপুরণ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
১১৬ বার পড়া হয়েছে