ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মতলবে দুস্থদের পাশে রেজিয়া-ইসমাইল খান ফাউন্ডেশন, ঈদ সামগ্রী বিতরণ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে রেজিয়া-ইসমাইল খান ফাউন্ডেশন। “ক্ষুদ্র প্রচেষ্টায় হাসুক সবার মুখ, মানবতার কল্যাণে আমরা আছি আপনাদের পাশে”—এই স্লোগানকে সামনে রেখে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় ছেংগারচর পৌর এলাকার দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

তিনি বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এমন উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে বলেও তিনি উল্লেখ করেন।

রেজিয়া-ইসমাইল খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ড্যাব কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. বশির আহমেদ খান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে জানানো হয়, মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তায় আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান ও আবুল বাসার খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদল নেতা মো. ইমন মোল্লা। কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আক্তার হোসেন খান।

ফাউন্ডেশনের প্রথম কার্যক্রম হিসেবে আয়োজিত এই বিতরণে প্রতিটি প্যাকেজে ছিল সেমাই ২ প্যাকেট, নুডলস ১ প্যাকেট, চিনি ১ কেজি, মসলা ৫০ গ্রাম, গুঁড়া দুধ ১০০ গ্রাম, খুরমা ১০০ গ্রাম, সাবু ২৫০ গ্রাম, আলু ১ কেজি ও পেঁয়াজ ১ কেজি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
১৫ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481