ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জুনে পরীক্ষামূলক উৎপাদন, ডিসেম্বরে গ্রিডে ১২০০ মেগাওয়াট

নিজস্ব সংবাদ :

চলতি বছরের জুন-জুলাই মাসে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এরপর ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ডিসেম্বর নাগাদ জাতীয় গ্রিডে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৭ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ফুয়েল লোডিং শুরু হবে।

মন্ত্রী জানান, পরীক্ষামূলক উৎপাদনের শুরু থেকেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তবে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে সময় লাগবে এবং ডিসেম্বর নাগাদ প্রথম ইউনিট থেকে পুরো ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষামূলক পর্যায়ে কেন্দ্রটি সরাসরি পূর্ণ সক্ষমতায় চালানো হয় না। তাই উৎপাদন শুরুর পর ধাপে ধাপে বিদ্যুতের পরিমাণ বাড়ানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
১৮ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481