ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধের কারণে লেবাননে পার্লামেন্ট নির্বাচন ২ বছর পিছাল

নিজস্ব সংবাদ :

চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে পার্লামেন্ট নির্বাচন দুই বছরের জন্য স্থগিত করেছে লেবানন। আগামী মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পার্লামেন্ট স্পিকারের এক বিবৃতিতে জানানো হয়, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের কারণে দেশটির সংসদ নির্বাচন দুই বছর পিছিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) সংসদ অধিবেশনে মোহাম্মদ রাদ-এর নেতৃত্বে হিজবুল্লাহর সংসদীয় দলের সদস্যরা বৈঠকে অংশ নেন। অধিবেশন চলাকালে রাজধানী বৈরুত-এর দক্ষিণ শহরতলীর আকাশে ইসরাইলি যুদ্ধবিমান উড়তে দেখা যায়। এরপরই নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত আসে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ে। পরবর্তীতে এ সংঘাতে হিজবুল্লাহও জড়িয়ে পড়ে, যার প্রভাব পড়েছে লেবাননের রাজনৈতিক পরিস্থিতিতে।

সূত্র: দ্য ডন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
১৭ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481