ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিলেন চাঞ্চল্যকর তথ্য

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২

রোজখবর ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।

রোববার সন্ধ্যায় এসটিএফের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার গভীর রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসটিএফ জানিয়েছে, গোপন ও বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায়—দুই বাংলাদেশি নাগরিক চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে। পরে তারা সুযোগ বুঝে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনায় বনগাঁ সীমান্ত এলাকায় অবস্থান করছিল।

এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যা করার পর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যায়। পরে ভারতের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা শেষে তারা পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় এসে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল।

এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছে এসটিএফ।

হাদির আসামী গ্রেফতার

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
১৯ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481