ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযোগ ঢাকতে আগাম জিডি, বিতর্কে এসপি আপেল

নিজস্ব সংবাদ :

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) আপেল মাহমুদের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এসব ঘটনা সামনে আসার আশঙ্কায় তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগাম সাধারণ ডায়েরি (জিডি) করে নিজেকে রক্ষার চেষ্টা করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিক, নারীসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে আগেভাগে জিডি করার প্রবণতা রয়েছে তার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আত্মরক্ষার কৌশল হিসেবে তিনি এসব জিডির তথ্য প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে কক্সবাজারে কয়েকজন নারী উদ্যোক্তার সঙ্গে তার অনৈতিক সম্পর্কের অভিযোগও উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ করেছেন। এছাড়া সৈকতের একটি অংশ অনুমোদন ছাড়াই ভাড়া দেওয়া, বিজ্ঞাপন বসানো এবং সরকারি স্থাপনা ভাড়া দিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসপি আপেল মাহমুদ দাবি করেন, ভুল বোঝাবুঝির কারণে এসব আলোচনা তৈরি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
৬৫ বার পড়া হয়েছে