ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল

নিজস্ব সংবাদ :

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল করেছেন। প্রধানমন্ত্রী এর আগে জানিয়েছিলেন যে, জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে তিনি এবার পরিবারের সঙ্গে নিজ বাসায় ইফতার করবেন।

অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, রাজনীতিবিদদের সম্মানে ৮ মার্চ এবং গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে ১০ মার্চের ইফতার মাহফিল বাতিল করা হয়েছে। তবে কূটনীতিক ও এতিম-আলেম-উলামাদের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল যথাক্রমে ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

প্রতিবছর বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানে রাষ্ট্রীয়ভাবে ইফতার মাহফিল আয়োজন করা হয়, তবে এবার প্রধানমন্ত্রী নিজের দায়িত্বভার গ্রহণের পর ব্যক্তিগতভাবে এবং পরিবারের সঙ্গে ইফতার করার সিদ্ধান্ত নিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৩২ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481