ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইল হামাস কমান্ডার ওয়াসিমকে হত্যা করার দাবি করেছে

নিজস্ব সংবাদ :

গণহত্যাকারী ইসরায়েল ইরানে হামলার পাশাপাশি লেবানন–এও বোমা বর্ষণ করছে। লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলি–তে হামাসের কমান্ডার ওয়াসিম আত্তাল্লাহ আলী–কে হত্যা করার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি নৌবাহিনী জানিয়েছে, আলীকে লক্ষ্যবস্তু করে হত্যা করা হয়েছে এবং তার বিরুদ্ধে হামাস যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে। হামাসের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইসরাইলের এই হামলার পরিধি লেবানন ও ইরানে সম্প্রসারিত হয়েছে। ইরানে পঞ্চম দিন বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত অন্তত ১০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে বৈরুতের দক্ষিণ শহরতলির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের জন্য ত্রিপোলির দিকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৫৬ বার পড়া হয়েছে