ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার খুন, হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে গোবিন্দপুর (পুরাতন বন্দর) এলাকায় স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা (৪৫) খুন হয়েছেন। শনিবার বিকেলে নিজ ভাড়া বাসা থেকে তাঁর গলায় ওড়না পেঁচানো ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রুমা উপজেলার চণ্ডিপুর তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী (উত্তর) গ্রামের ছোলাইমান মাস্টারের মেয়ে। বিবাহবিচ্ছেদের পর তিনি একা ভাড়া বাসায় বসবাস করতেন।

স্বজনদের অভিযোগ, ঘরের ভেতর আসবাবপত্র লণ্ডভণ্ড অবস্থায় ছিল এবং রুমার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:০০:০২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
১১৩ বার পড়া হয়েছে