ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১৩তম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন

সচেতন জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ

রাজধানী প্রতিনিধি | মমতা আক্তার

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ পরবর্তী নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপনের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সকাল ১১টায় শুরু হওয়া এই সংবাদ সম্মেলনে বক্তারা দেশের বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতি এবং সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করেন। নাগরিক সমাজের প্রতিনিধিদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের ব্যক্তিগত, শিক্ষাগত ও সম্পদ সংক্রান্ত তথ্য জনগণের সামনে উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে উত্থাপিত মূল বিষয়গুলো হলো: স্বচ্ছতা নিশ্চিতকরণ: নবনির্বাচিত সংসদ সদস্যদের দেওয়া হলফনামার তথ্যের বিশ্লেষণ। জবাবদিহিতা: নির্বাচিত জনপ্রতিনিধিদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সোচ্চার হওয়ার আহ্বান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
৫৭ বার পড়া হয়েছে