ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

"মাইকে ঘোষণা দিয়ে আমাদের কর্মীদের আক্রমণ করছে।" আখতার হোসেন

রংপুরে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ

রোজ খবর ডেস্ক

রংপুর প্রতিনিধি:
রংপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করেছেন দলটির সদস্যসচিব ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের বিজয়ী প্রার্থী আখতার হোসেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি ফেসবুকে একটি পোস্টে এই অভিযোগ জানান।

আখতার হোসেন জানান, “বিকেল থেকে হারাগাছে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে আমাদের নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে। মারধর করে রক্তাক্ত করছে। অনেক বাড়িঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার ও টাকা লুটপাট করেছে। মোটরসাইকেল ভাঙচুর করেছে। আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে।”

এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আখতার হোসেন। স্থানীয়রা বলেন, পরিস্থিতি উত্তপ্ত এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।

নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন এখনও এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
৭৮ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481