বিবৃতিতে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, দেশের বর্তমান পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ অতিক্রম করছে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পথ খুলে দেওয়ার আহ্বান হেফাজতে ইসলামের
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে রাষ্ট্রকাঠামোর সংস্কারের পথ উন্মুক্ত করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে দেশবাসীর প্রতি এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, দেশের বর্তমান পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ অতিক্রম করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও জাতির ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়।
তিনি বলেন, নাগরিকদের উচিত তাদের ভোটাধিকার প্রয়োগ করা এবং গণভোটে অংশ নেওয়া। কোনো প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে নিজস্ব বিবেচনায় ভোট দেওয়ার কথাও বলা হয় বিবৃতিতে।
সংগঠনটি দাবি করে, রাষ্ট্র ও সংবিধান কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার আনতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।










