ফতেহপুর গ্রামে বাড়িঘরে ভাঙচুর, সুষ্ঠু তদন্ত দাবি ভুক্তভোগীদের
সন্মানদি ইউনিয়নে হামলার অভিযোগ, আহত একাধিক ব্যক্তি
নিজস্ব প্রতিবেদক:
সন্মানদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফতেহপুর গ্রামে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ওসমান গনি দাবি করেছেন, বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মেয়ের জামাই মাসুম মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি তার বাড়িতে হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে ওসমান গনি, তার বাবা ও ভাই হৃদয় মিয়াসহ কয়েকজনকে মারাত্মকভাবে আহত করে। এ সময় তাদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ট্যাগস :
আজহারুল ইসলাম মান্নান আহত ওসমান গনি ফতেহপুর গ্রাম বাড়িঘর ভাঙচুর বিএনপি মাসুম মিয়া সন্মানদি ইউনিয়ন হামলার অভিযোগ










