ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পোস্টে ছাত্রদল সভাপতি লেখেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে তার বাসা থেকে আটক করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় ৩৫ ঘণ্টা পার হলেও তাকে এখনো কোনো ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হয়নি।

জামায়াত আমিরের আইডি হ্যাক: বঙ্গভবন কর্মকর্তার মুক্তি দাবি ছাত্রদল সভাপতির

রোজ খবর ডেস্ক

রাকিবুল ইসলাম রাকিব ও গ্রেফতারকৃত ছরওয়ারে আলম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেফতার হওয়া বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের মুক্তি দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে ছাত্রদল সভাপতি লেখেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে তার বাসা থেকে আটক করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় ৩৫ ঘণ্টা পার হলেও তাকে এখনো কোনো ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হয়নি।

তিনি বলেন, সংবিধান ও ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রাখা যায় না। তার দাবি, অবিলম্বে তাকে ম্যাজিস্ট্রেট ও গণমাধ্যমের সামনে উপস্থাপন করতে হবে।

রাকিবুল ইসলাম রাকিব আরও অভিযোগ করেন, “আমিরে জামায়াতের ঘটনায় একজন নিম্নপদস্থ চাকরিজীবী ক্ষমতার বলি হচ্ছেন। আমরা এই বেআইনি আটকের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আইন অনুযায়ী এখন তার জামিন পাওয়ার কথা।”

উল্লেখ্য, গত শনিবার বিকেলে জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়, যা নারী অবমাননাকর বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পরে জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে জামায়াত আমিরের নামে ভুয়া ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয়েছে।

ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৪৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
৫০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481