ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টকে’ শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও দুর্নীতিবিরোধী পরিকল্পনার কথা তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান

দোষারোপের রাজনীতি নয়, দেশ গঠনে তরুণদের পরামর্শ নিতে চায় বিএনপি: তারেক রহমান

নিজস্ব সংবাদ :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পারস্পরিক দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে দেশ গঠনে তরুণদের সম্পৃক্ত করতে চায় বিএনপি। রাজনীতির নেতিবাচক সংস্কৃতি পরিহার করে ভবিষ্যতমুখী চিন্তাভাবনা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

রবিবার সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষার সময় অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন। এ সমস্যা সমাধানে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা রয়েছে।

জলাবদ্ধতা ও পানিসংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, খাল খননের মাধ্যমে বৃষ্টির পানি নিষ্কাশনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুত বাড়ানো সম্ভব। এজন্য বিএনপি সরকার গঠন করলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়নের উদ্যোগ না নিলে রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থা থাকে না। আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা ও দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না।

চাঁদাবাজি ও দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের স্পষ্ট বার্তা যদি হয় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তাহলে এসব অপরাধ অনেকাংশে কমে আসবে।

ভোকেশনাল শিক্ষার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, আগামী ৫ থেকে ১০ বছরে বৈশ্বিকভাবে কোন কোন ভোকেশনাল দক্ষতার চাহিদা বাড়বে, তা বিশ্লেষণ করে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দিয়ে দক্ষ শ্রমশক্তি হিসেবে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্যখাত নিয়ে তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, হেলথ কেয়ারার নিয়োগের মাধ্যমে ঘরে ঘরে স্বাস্থ্য সচেতনতা তৈরি করাই বিএনপির লক্ষ্য।

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের স্কুলগুলোকে অডিও-ভিজ্যুয়াল সংযোগে আনা হবে, যাতে সেরা শিক্ষকরা দেশের যেকোনো প্রান্তে পাঠদান দিতে পারেন। পাশাপাশি শিক্ষকদের জন্য আধুনিক প্রশিক্ষণ ও ডিভাইস সরবরাহ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:৫৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
১০৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481