বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জলঢাকা উপজেলা জামায়াতের কার্যালয় আল-ফালাহ থেকে মিছিলটি শুরু হয়। প্রায় পাঁচ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে মিছিলটি জলঢাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো এলাকায় সৃষ্টি হয় ব্যাপক আলোচনার ঝড়, যা মুহূর্তেই ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়।
নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই জলঢাকায় জামায়াতের শক্তি প্রদর্শন, বিশাল গণমিছিল
নীলফামারী প্রতিনিধি | ২২ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হতেই নীলফামারী-৩ (জলঢাকা) আসনে শক্ত অবস্থানের জানান দিলো জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী–এর সমর্থনে জলঢাকা উপজেলা জামায়াত আয়োজন করে বিশাল নির্বাচনী গণমিছিল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জলঢাকা উপজেলা জামায়াতের কার্যালয় আল-ফালাহ থেকে মিছিলটি শুরু হয়। প্রায় পাঁচ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে মিছিলটি জলঢাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো এলাকায় সৃষ্টি হয় ব্যাপক আলোচনার ঝড়, যা মুহূর্তেই ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়।
গণমিছিলে নেতৃত্ব দেন প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক নেতা প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, উপজেলা নায়েবে আমির ও জলঢাকা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আলহাছান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ছিলেন অত্যন্ত উজ্জীবিত ও আত্মবিশ্বাসী। তাদের বক্তব্যে স্পষ্ট—দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিয়ে তারা শতভাগ আশাবাদী।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রায় ১৭ বছর পর নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে, যা জলঢাকার নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।