ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-৯: স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা

নিজস্ব সংবাদ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। বুধবার নিজের ফেসবুক পেজে তিনি প্রতীক বরাদ্দের কাগজ হাতে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “সকল বাধা পেরিয়ে ফুটবল প্রতীক নিয়েই আমরা নির্বাচন করছি।”

এর আগে নির্বাচন কমিশনের আপিলে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। ডা. তাসনিম জারা সাংবাদিকদের জানান, “এখন আমি নির্বাচন কমিশনের কাছে আমার পছন্দের প্রতীকের জন্য আবেদন করব, এবং সেটি হচ্ছে ফুটবল প্রতীক।”

এর আগের ৩ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার প্রার্থিতা বাতিল ঘোষণা করেছিলেন। প্রার্থিতার সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় ১০ জনের মধ্যে দুইজনের অমিল দেখা যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে আপিলের মাধ্যমে সেই বাতিলাদেশ বাতিল হয়ে তার প্রার্থিতা পুনর্বহাল হয়।

ডা. তাসনিম জারা বলছেন, “সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে আমি ভোটারদের কাছে পৌঁছাতে চাই। ফুটবল প্রতীক আমার গণতান্ত্রিক প্রতিশ্রুতির প্রতীক।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০১:২৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
১১৭ বার পড়া হয়েছে