ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রেজা পাহলভি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক পুনর্গঠন করা হবে এবং মার্কিন জনগণের সঙ্গে বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে। একই সঙ্গে ইসরায়েল রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে।

শাসন পতনের পর ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে ‘স্বাধীন ইরান’: রেজা পাহলভি

রোজ খবর ডেস্ক

ইরানে বর্তমান শাসনব্যবস্থা পতনের পর একটি ‘স্বাধীন ইরান’ প্রতিষ্ঠিত হলে দেশটি অবিলম্বে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি।

বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান আব্রাহাম চুক্তিকে সম্প্রসারিত করে ‘সাইরাস চুক্তি’ নামে একটি নতুন উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে, যার মাধ্যমে একটি স্বাধীন ইরান, ইসরায়েল এবং আরব বিশ্বকে এক কূটনৈতিক কাঠামোর আওতায় আনা হবে।

পাহলভির মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি, পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে একটি নতুন আঞ্চলিক সমঝোতা গড়ে তোলা।

ভবিষ্যতের ইরান আন্তর্জাতিক অঙ্গনে একটি দায়িত্বশীল, শান্তিপ্রিয় এবং সহযোগিতামুখী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই বক্তব্যকে ইরান ও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সম্ভাব্য বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সূত্র: The Jerusalem Post

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:১৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
১৪৩ বার পড়া হয়েছে