ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিমুখী সংঘর্ষে ঘাতক বাসের মালিক গ্রেপ্তার

দাউদকান্দিতে নিহতের ঘটনায় বাস মালিক গ্রেপ্তার

রাজু আহমেদ ষ্টাফ রিপোর্টার

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী ইউনিয়নের বানিয়াপাড়া নামক স্থানে বাস-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমূখী সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনায় ঘাতক বাসের মালিককে গ্রেপ্তার করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।
গাশনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১১টায় ঢাকার সায়দাবাদ এলাকা থেকে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে বাস মালিক ইউসুফ মাঝিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাসের মালিক ইউসুফ মাঝি (৫১), বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের মৃত কালু মাঝির ছেলে।
হাইওয়ে পুলিশ জানায় গত শুক্রবার (৯ জানুয়ারি) দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সিডিএম পরিবহনের একটি বাস (রেজি. নং ঢাকা মেট্রো-ব-১১-১৮৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কে উল্টে যায় এবং বাসের নিচে একটি মোটরসাইকেল চাপা পড়ে। দুর্ঘটনার পরপরই বাস ও মোটরসাইকেলে আগুন ধরে গেলে উভয় যানবাহন পুড়ে যায়।
এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুইজন আরোহ আরোহী (পিতা ও পুত্র) এবং বাসের দুইজন যাত্রী—একজন শিশু ও একজন নারীসহ চারজন নিহত হন। ঘটনাটি এলাকায় ব্যাপক শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করে।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, মডেল থানায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় একটি মামলা রুজু করা হয়। মামলা নং-০৬,
তিনি আরো বলেন, তদন্তে জানা যায় দুর্ঘটনাকবলিত বাসটির ফিটনেস মেয়াদ উত্তীর্ণ ছিল এবং অদক্ষ চালককে গাড়ি চালাতে দেওয়া হয়েছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং দুর্ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয়ও তদন্ত চলছে৷বাসের চালককে ও গ্রেপ্তারের অভিযান চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
৯৪ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481