ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাশ স্থগিত

নিজস্ব সংবাদ :

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ স্থগিত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুধবারের ক্লাশ স্থগিত করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান এবং সাহসিকতা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তিনি ছিলেন সত্য-ন্যায়ের স্বপক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সব সময় অবিচল। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক ও জাতীয় ঐক্যের প্রতীক। সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি।

তিনি দেশপ্রেম, গণতন্ত্র ও এ দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপসহীন নেতৃত্ব দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারাল এক দেশপ্রেমিক অভিভাবককে।

অসময়ে তার চলে যাওয়া দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতির সৃষ্টি করেছে। আমরা দোয়া করি মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার পরিবারসহ পুরো দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করুন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
৮০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481