ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব সংবাদ :

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির অবসান ঘটিয়ে আগামী রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। দীর্ঘ বিরতির পর আবারও শিক্ষার্থীদের কোলাহলে মুখর হয়ে উঠবে স্কুল-কলেজ ও শিক্ষাঙ্গন।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি একত্রে সমন্বয় করায় টানা এক মাসের বেশি সময় বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ছুটি ২৫ মার্চ পর্যন্ত চলার কথা থাকলেও, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বিরতি আরও দীর্ঘ হয়।

মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি ছিল। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়গুলোতেও একই সময় পর্যন্ত পাঠদান বন্ধ ছিল।

দীর্ঘ ছুটির ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি কাটিয়ে উঠতে বিশেষ পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর টানা ১০টি শনিবারও শ্রেণিকক্ষ কার্যক্রম চালু রাখা হবে। এতে নির্ধারিত পাঠসূচি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রোববার থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পাঠদান শুরু হওয়ায় শিক্ষা কার্যক্রমে স্বাভাবিক গতি ফিরবে বলে মনে করছেন শিক্ষক-অভিভাবকরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:১৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
১০ বার পড়া হয়েছে

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/rojkhobor/public_html/wp-includes/functions.php on line 5481