ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে কিশোর গ্যাং চাঁন মানিকসহ আটক ৫০

রোজ খবর ডেস্ক

রাজধানীর অপরাধের হটস্পট মোহাম্মদপুরে আবারও বড়সড় আঘাত হেনেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর থেকে বসিলা ও এর আশেপাশের এলাকায় পরিচালিত সাঁড়াশি অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং ‘চাঁন-মানিক’ গ্রুপের প্রধান চাঁন সামুরাইসহ অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইয়ে জড়িত এই গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও এপিবিএন এই যৌথ অভিযান পরিচালনা করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, মঙ্গলবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত মোহাম্মদপুরের বসিলা ও সংলগ্ন ৬টি চিহ্নিত স্পটে এই ব্লক রেইড চালানো হয়। অভিযানে কিশোর গ্যাং লিডার চাঁন মিয়া ওরফে চাঁন সামুরাইকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকসহ প্রায় ২২টি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

অভিযানে আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ‘চাঁন-মানিক’ গ্রুপটি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। এর আগে এই গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড মানিক ও তার সহযোগী রাজিবকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছিল। এবার দলনেতা চাঁন সামুরাই আটক হওয়ায় গ্যাংটি দুর্বল হয়ে পড়বে বলে আশা করছে এলাকাবাসী। আটককৃত সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:২১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
১২২ বার পড়া হয়েছে